হামলায় আহত সাংবাদিকদের খোঁজ নিয়েছেন তথ্যমন্ত্রী

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী ফোনে আহত সাংবাদিকদের খোঁজখবর নেন। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলামের সঙ্গেও কথা বলেন।

তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত এবং হামলায় আহত সাংবাদিকদের নিরাপত্তা বিধানের নির্দেশ দেন। এরইমধ্যে হামলাকারীদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্ত্রীকে অবহিত করেন জেলা প্রশাসক।