প্রধানমন্ত্রীর দুই ইফতার মাহফিল বাতিল

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত দুটি ইফতার মাহফিল বাতিল করা হয়েছে। গতকাল রোববার ও আগামীকাল মঙ্গলবার রাজনীতিবিদ এবং সাংবাদিকদের সম্মানে এই দুটি ইফতার আয়োজনের কথা ছিল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই দুই ইফতার আয়োজনের কথা ছিল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান বৈশ্বিক সংকট বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত পূর্বনির্ধারিত ইফতার মাহফিলগুলো বাতিল করা হয়েছে।