লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে গতকাল রোববার দুপুর ১২ ঘটিকায় রাজশাহী জেলার পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআইর গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইর মানচিহ্ন ব্যবহার করায় কাটাখালী পৌরসভার সমসাদীপুর এলাকায় অবস্থিত মেসার্স আলিফ ট্রেডার্স প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত মেসার্স সুমি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিএসটিআইর গুণগত মানসনদ গ্রহণ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
