বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত রোববার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইয়াহিয়া খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। বিশেষ অতিথি ছিলেন বিএমইউ’র সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, বিএমইউ’র প্রক্টর ও বিএমইউ ড্যাবের সাধারণ সম্পাদক ডা. শেখ ফরহাদ, বিএমইউ ড্যাবের সভাপতি ও বিএমইউ’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মো. শাহিদুল হাসান বাবুল, বিএমইউ’র পরিচালক (অর্থ ও হিসাব) ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি খন্দকার শফিকুল হাসান রতন, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. মাসুদ রানা, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি