জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ‘ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আঙিনায় অনুষ্ঠিত এই মহড়ায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১২ আসনের মাননীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ এবং তাতে অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধারবিষয়ক এই মহড়া বাস্তবায়ন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহড়ায় উঁচু মইয়ের গাড়ির সাহায্যে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ এবং আটকেপড়া লোকদের উদ্ধার কৌশল; রোপ স্লাইডিং, রোপ র্যাপলিং, রোপ ডিসেন্ডিং ও জাম্পিং অন এয়ার প্যাকে লাফিয়ে পড়ার মাধ্যমে আত্মরক্ষার কৌশল; বিধ্বস্ত ভবনে সার্চ করার মাধ্যমে ভিকটিম লোকেট করা এবং প্রবেশ পথ তৈরি করে ভিকটিম উদ্ধার করা, প্রাথমিক সুশ্রƒষা প্রদান, গুরুতর আহতদের হাসপাতালে পরিবহন ইত্যাদি প্রদর্শন করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
