জ্বালানি তেল পাচার রোধে নাফ নদীর সীমান্তে বিজিবির কড়া নজরদারি

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কক্সবাজারের টেকনাফে জ্বালানি তেল অবৈধ পাচার রোধে বাংলাদেশ সীমান্ত নাফনদীতে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে সংবাদ সম্মেলনের মাধ?্যমে এসব তথ্য জানান, টেকনাফ ব?্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান। তিনি জানান, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর ফলে বৈশ্বিক পর্যায়ে জ্বালানি সরবরাহে ও মূল্য পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে এরইমধ্যে বাংলাদেশ সরকার কর্তৃক বিদ্যমান জ্বালানি তেলের মজুত সংরক্ষণ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। আপনারা আরও জানেন যে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক যানবাহনের ধরনভেদে পাম্প থেকে কত পরিমাণ জ্বালানি গ্রহণ করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি