বিএসটিআইর অনুমোদনহীন লাচ্ছা সেমাই বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে গত মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআইর গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি (চিকন সেমাই)’ প্যাকেটজাতকরণ ও বিক্রি-বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইর মানচিহ্ন ব্যবহার করায় নগরীর মালোপাড়া এলাকায় অবস্থিত মেসার্স শাহী ফুড ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে লাইসেন্স গ্রহণের আগে প্রতিষ্ঠানটির প্যাকেটজাতকৃত লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি (চিকন সেমাই)-এর সব প্রকার বিক্রি-বিতরণ বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
