চট্টগ্রাম থেকে ১২ দিনে ১০০ ফ্লাইট বাতিল

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে দুবাই, আবুধাবি, শারজাসহ বিভিন্ন গন্তব্যে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিমান চলাচল। একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। গত বুধবার আরও পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১২ দিনে মোট ১০০টি ফ্লাইট বাতিল হলো। তবে গত বুধবার বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত যাত্রীবাহী ৮টি অ্যারাইভাল ফ্লাইট এবং ৫টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গতকাল বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার বাতিল করা পাঁচটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট এবং ২টি ডিপার্চার ফ্লাইট রয়েছে।