মাদক সেবন করায় ১২ জনকে সাজা

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এবং তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে ১২ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের গুলশান সার্কেলের পরিদর্শক তমিজ উদ্দন মৃধা উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. লিমন, মো. হৃদয়, মো. তুহিন, মো. শহিদুল ইসলাম, সাকিব হোসেন, মো. রুস্তম আলী, আলম মিয়া, রহিদুল উসলাম, মো. রিফাত, মো. রবিউল ইসলাম, মো. সোহাগ ও মো. আপেল।