আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সহায়তায় অসহায় দরিদ্র পরিবার পেল আর্থিক সাহায্য

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠিত আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম সম্প্রতি নেত্রকোনা জেলার মদন থানার পদম্শ্রী গ্রামে হতদরিদ্র ২০টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্যের প্যাকেট বিতরণ করে। প্রতিটি প্যাকেটে ছিল- চাল-২৫ কেজি, ডাল-২ কেজি, তেল-২ লিটার, পিঁয়াজ-২ কেজি, লবণ-১ কেজি, আলু-২ কেজি, গুড়াদুধ-৪০০ গ্রাম, চিনি-১ কেজি ও খেজুর-১ কেজি। খাদ্যদ্রব্য বিতরণের সময় উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, কোঅর্ডিনেটর মো. মোখলেছুজ্জামান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

উল্লেখ্য যে আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের কার্য-নির্বাহী কমিটির ৩০তম সভায় হতদরিদ্র মানুষকে আর্থিক সাহায্য করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। অনধিক ৩ হাজার টাকা মূল্যমানের প্রতিটি প্যাকেটসহ সর্বমোট ৬০ হাজার টাকা পণ্যের আকারে দেয়ার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী নেত্রকোনা জেলার মদন থানায় পদম্শ্রী গ্রামের অসহায় দুস্থ ২০টি পরিবারকে (পণ্যের আকারে) আর্থিক সাহায্য প্রদান করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি