সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে অমর একুশে বইমলোয় লিফলেট বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ ১৩ মার্চ ২০২৬ বিকেল ১৫-৩০ ঘটিকা থেকে বইমেলায় লিফলেট বিতরণের এই কার্যক্রম পরিচালনা করা হয়। মেলায় আগত সকল শ্রেণিপেশার দর্শনার্থিীদের হাতে লিফলেট তুলে দেয়া হয়। লিফলেট বিতরণ করা হয় বিভিন্ন স্টলে কর্মরতদের মধ্যেও। লিফলেট বিতরণের একপর্যায়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সামনে পড়ে যান এবং আনন্দের সাথে লিফলেট গ্রহণ করেন। এছাড়া লিফলেট গ্রহণ করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জনাব আসিফ আকবর। আইনমন্ত্রী এবং আসিফ আকবরসহ অনেকই ফায়ার সার্ভিসের সচেতনতা বৃদ্ধির এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে সচেতনার কোনো বিকল্প নেই। এ জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের নির্দেশে জনসাধারণকে সচেতন করতে ফায়ার সার্ভিসের পক্ষ হতে অমর একুশে বইমেলায় লিফলেট বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি উভয় পাশের বইয়ের স্টলগুলোতে ও মেলায় আসা দর্শনার্থীদের অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানস্থ ফায়ার সার্ভিসের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের সামনে থেকে এ কার্যক্রম শুরু করা হয়। অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিস প্রতিনিয়ত গণসংযোগ, টপোগ্রাফি, স্ট্যাটিক র্যালি, মহড়া, প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে। বইমেলায় লিফলেট বিতরণ এর-ই ধারাবাহিকতার অংশ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
