প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর জেলার খাল খনন উদ্বোধন করবেন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আগামী সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ উপলক্ষে গতকাল শনিবার বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মহোদয়। এরপর দুপুর ১১টায় কাহারোল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিমন্ত্রী মহোদয় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দুপুর ১২টা ৩০ মিনিটে গণপ্রজাতন্ত্র¿ী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মহোদয় কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন প্রকল্পের স্থান পরিদর্শন করেন। খাল পরিদর্শন শেষে মন্ত্রী মহোদয়রা দিনাজপুর জেলা শহরে প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্ধারিত সুধী সমাবেশের সভাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা যোগদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি