মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সেমিনার
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে বগুড়াস্থ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর অডিটরিয়ামে গতকাল শনিবার ‘ব্যাংক-এমএফআই লিংকেজ আঞ্চলিক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও জয়পুরহাট জেলায় কর্মরত অথরিটির সনদপ্রাপ্ত ৬৮টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৬টি বাণিজ্যিক ব্যাংক এবং এনবিএফআইয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক ও এমআরএ’র কর্মকর্তারা সেমিনারটিতে অংশগ্রহণ করেন। সেমিনারটিতে ব্যাংক ও মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
