এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) ‘মাইক্রোফাইন্যান্স ক্রেডিট অপারেশনস ও রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। অনুষ্ঠানে এইচআরটিডিসির প্রধান মিসেস ফাহমিদা চৌধুরী, মাইক্রো ফাইন্যান্স ডিপার্টমেন্ট বিভাগের প্রধান মো. রমজান আলী ভুইয়া, ঋণ ব্যবস্থাপনা বিভাগের শেখ আহসানুল হক, মাইক্রো ফ্যাইন্যান্স ডিভিশন ইনচার্জ আব্দুল হক সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম ব্যবস্থাপনায় নিয়োজিত ফিল্ড অফিসার, গ্রুপ লিডার, ইউনিট ইনচার্জ, এরিয়া ইনচার্জ, জোনাল ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
