ঢাবির জহুরুল হক হলে গ্রন্থাগার ও ব্যায়ামাগার উদ্বোধন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গতকাল

শনিবার শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের বর্ধিতাংশে নব-স্থাপিত পাঠকক্ষ ও গ্রন্থাগার, ব্যায়ামাগার এবং সংস্কারকৃত সুয়ারেজ লাইনসহ পাকা রাস্তা উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাক্তন আবসিক শিক্ষার্থী ও প্রাইম এসেট গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ এবং হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি