মাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ বা তথ্যাদির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কন্ট্রোল রুম চালু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ বা তথ্যাদির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য এ মন্ত্রণালয়ের ভবন নং-২, ৪র্থ তলা, পরিসংখ্যান ও গবেষণা ইউনিট (টেলিফোন নম্বর +৮৮০২৪৭১২৪৪১৬) এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম স্থাপন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়েছে।
