পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ সম্পদ সংরক্ষণ, মৎস্য সম্পদ রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিশেষ করে সেন্টমার্টিনের জীব বৈচিত্র্য সংরক্ষণ, জেলেদের নিরাপত্তা প্রদান এবং সমুদ্র ও নদীপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বোপরি সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায়, কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ জাহাজ এবং উচ্চ গতিসম্পন্ন বোটের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে টহল, নজরদারি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষা করে আসছে। কোস্ট গার্ড পূর্ব জোনের নিরলস প্রচেষ্টায় বর্তমানে চট্টগ্রাম বন্দর, ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
