যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. রিফাত, মো. আলী, মো. হারুন অর রশিদ স্বপন, মো. রবিউল, মো. জাকির হোসেন মামুন, শান্ত ওরফে পারভেজ আলী, মো. সুজন, মোখলেছ মিয়া, মো. হায়দার, মো. আয়াফ, মো. আকাশ, মো. আমির হোসেন, খায়রুল, দিল মোহাম্মদ মুসা, মো. রায়হান ও মো. ফয়সাল। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত সোমবার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। এতে বিভিন্ন অপরাধে জড়িত এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
