২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ বুধবার ‘গণহত্যা দিবস’ পালন করবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় মোমবাতি প্রজ্বলন ও শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ডকুমেন্টারি প্রদর্শন এবং সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আলোচনা সভার আয়োজন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করবেন।