বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর-পরবর্তী ঈদ পুনর্মিলনী গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলরগণ, কোষাধ্যক্ষ মহোদয় সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত সব শিক্ষক; সকাল ৯টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত সব চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্ট, ছাত্রছাত্রী এবং সকাল ১০টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত সব পর্যায়ের কর্মচারীদের সঙ্গে বি ব্লকের শহিদ ডা. মিলন হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন।
সৌহার্দ্য, সম্প্রীতির এই সুন্দর আয়োজনে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিললুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান, সম্মানিত কোষাধ্যক্ষ মহোদয়ের একান্ত সচিব ও উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমীন প্রমুখ উপস্থিত থেকে সম্মানিত শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্টসহ কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
