জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান

২ নারীসহ আটক ৩

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

জয় বাংলা স্লোগান দিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তাহমিনা আক্তার ও মিষ্টি সুভাস নামের দুই নারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এক নারীকে এবং বাকী দুইজনকে দেড়টার দিকে জাতীয় স্মৃতিসৌধ থেকে আটক করা হয়। আটক রকিবুল ইসলাম দূর্জয় মানিকগঞ্জের সিংগাইর থানা এলাকার বাসিন্দা। অপরজন ব্রাহ্মণবাড়িয়া জেলার মিষ্টি সুভাস এবং তাহমিনা আক্তার লালবাগের প্রবাসী মো. আকবর হোসেনের স্ত্রী। এরা সবাই আওয়ীমী লীগের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে ফুল দিতে আসেন তারা এবং জয় বাংলা শ্লোগান দেন। এসময় তাদেরকে আটক করা হয়। পরে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।