মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাল বুয়েট

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বুয়েটের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। এসময় ডিন, বিভাগীয় প্রধান, ছাত্রকল্যাণ পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রভোস্টরা, অফিস, ইনস্টিটিউট ও সেন্টার প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি