কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন আটক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া লবণের গোনা হতে একটি কাভার্ড ভ্যান যোগে ইয়াবার বড় চালান চট্টগ্রামের উদ্দেশে গমন করবে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষভাবে প্রস্তুতকৃত গোপন চেম্বারের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক পাচারকারীকে আটক করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি