লালবাগে ‘ব্লক রেইড’, গ্রেপ্তার ২১

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর লালবাগের চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় ব্লক রেইড অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগ বিভাগ। গত রবিবার রাত ৯টায় ওই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- সালাউদ্দিন, মো. রুবেল, তারেক, মো. রায়হান পাঠান, ইকবাল হোসেন, মো. রাজু, রমজান বয়াতি, মো. সালাউদ্দিন, শাহ জাহান, রবিউল ইসলাম রতন, মো. হান্নান, মো. ইকবাল, আজমাইন, আলমগীর হোসেন, ইমরান হোসেন সিয়াদ, মেহেদী হাসান ওরফে রায়হান, শরিফুল ইসলাম, দুদু মিয়া, লোকমান বেপারি, মো. আলাউদ্দিন ও আল-আমিন।