কেকেবিএইউর মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ)-এর ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের ফল-২০২৪ সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী রৌফান আরা মুমুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন অপ্রত্যাশিত এ ধরনের মৃত্যু বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অনুরূপ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কমনা করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
