ভুয়া প্রবেশপত্র নিয়ে ইবিতে ভর্তিচ্ছু আটক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভুয়া প্রবেশপত্রসহ এক নারী শিক্ষার্থী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত ওই শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানবিক বিভাগের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইবি কেন্দ্রে মোট ৯ হাজার ১৩৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। জানা যায়, পরীক্ষা শুরুর কিছু সময় পর ইবনে সিনা একাডেমিক ভবনে প্রবেশের সময় দায়িত্বরত বিএনসিসি ক্যাডেটদের সন্দেহ হলে তাকে আটক করা হয়।