বিএমইউতে আট শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউতে হামে আক্রান্ত রোগীদের জন্য একটি ওয়ার্ড চালু করা হয়েছে। বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানিয়েছেন, সি ব্লকের দ্বিতীয় তলায় হামে আক্রান্তদের জন্য আট শয্যার একটি ওয়ার্ড চালু রয়েছে এবং এর পাশাপাশি এটা সম্প্রসারিত করা হয়েছে। এছাড়াও হাম স্ক্রিনিং সেন্টারও চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার হাম ওয়ার্ড পরিদর্শন করেন বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের প্রমুখ। বর্তমানে ওয়ার্ডটিতে চারজন রোগী ভর্তি আছেন। হাম রোগের বিষয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং ২নং বহির্বিভাগে একটা স্ক্রিনিং সেন্টার চালু করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও এফ ব্লকের দ্বিতীয় তলায় একটি সম্প্রসারিত আইসোলেটেড ওয়ার্ড স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি