গ্রামীণ ব্যাংকের ৫০ বছর, নোবেলের ২০ বছর উপলক্ষে অধ্যাপক ইউনূসকে সংবর্ধনা
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল বিজয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা জানিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে গ্রামীণ ব্যাংক। গত রোববার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকটির সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গ্রামীণ ব্যাংকের পক্ষে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. আব্দুল হান্নান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা, মারিয়া হাওলাদার, ড. মো. মনজুরুল কিবরিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান, একেএম সাজ্জাদ হোসেন, মো. রেজাউল করিম চৌধুরী, প্রধান কার্যালয়ের সব নির্বাহীসহ কর্মকর্তা। গ্রামীণ ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় ড. মুহাম্মদ ইউনূস জানান, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময়কালে গ্রামীণ ব্যাংক সৃষ্টির প্রেক্ষাপট, তৎকালিন সমাজব্যবস্থায় নারীদের ভাগ্যোন্নয়নে কাজ করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে অদম্য সাহসিকতায় গ্রামীণ ব্যাংকের সদস্য ও কর্মীদের ছুটে চলা এবং দারিদ্র বিমোচনে প্রতিষ্ঠানটির বিভিন্ন পদক্ষেপ ও সফলতার গল্প। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
