বিএমইউর নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে শিক্ষকদের মতবিনিময়
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী গতকাল মঙ্গলবার সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি বিএমইউকে চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবায় রোল মডেলে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য তার দিকনির্দেশনামূলক বক্তব্যে উচ্চতর মেডিকেল শিক্ষায় অধ্যয়নরত ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষায় ভাল ফলাফল করেন এবং একইসঙ্গে দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। একই সঙ্গে রোগীদের সর্বোচ্চমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তার সুচিন্তিত মতামত তুলে ধরেন। বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বিএমইউর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, প্রক্টর ডা. শেখ ফরহাদ প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
