হজ অফিস ও পর্যটন কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আসন্ন হজ মৌসুম ২০২৬ উপলক্ষে ঢাকার আশকোনায় অবস্থিত ধর্ম মন্ত্রণালয়ের অধীন হজ অফিসে আগত সম্মানিত হজ যাত্রীদের জন্য মানসম্মত খাবার ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে হজ অফিস ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মধ্যে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ বছর পবিত্র হজ মৌসুমে হজ অফিসের অভ্যন্তরে অবস্থিত ২টি ক্যাফেটরিয়াতে আগত হজ যাত্রীদের জন্য মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যে ‘বাংলাদেশ পর্যটন কর্পোরেশন’ ক্যাফেটারিয়া দুটি পরিচালনার দায়িত্ব পালন করবে।
ক্যাফেটারিয়া দুটির পরিচালনার দায়িত্ব বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নিকট ন্যাস্ত হওয়ায় হজ অফিসে অবস্থানরত হজ যাত্রীদের নিকট স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার পরিবেশন নিশ্চিত হবে। ক্যাফেটারিয়াটি পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হয়ে পরবর্তী ৩৬ দিন (২৪ ঘণ্টা) বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে ক্যাফেটারিয়া দুটি পরিচালনার কাজ চলমান থাকবে।
সমঝোতা স্মারকে হজ অফিসের পক্ষে সম্মানিত পরিচালক জনাব মো. লোকমান হোসেন এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পক্ষে মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) জনাব আ ন ম মোস্তাদুদ দস্তগীর স্বাক্ষর করেন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয় ‘পর্যটন ভবন’-এ আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা এবং সংস্থার পরিচালকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
