মার্চে বিজিবির অভিযানে ১৬৫ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
র্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৬৫ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-৪৬৫ গ্রাম স্বর্ণ, ১৬৬৭৮টি শাড়ি, ৬০৫৬টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৬৯৯৪টি তৈরি পোশাক, ৭৭২ মিটার থান কাপড়, ৪,৬৯,৮৬৪টি কসমেটিক্সসামগ্রী, ৯২৩৯ পিস ইমিটেশন গহনা, ৬৫,০২,৪৫৭টি আতশবাজি, ৩৮২৯ ঘনফুট কাঠ, ৬২৫৯ কেজি চা পাতা, ২৯৮২ কেজি সুপারি, ৮৫৯০ কেজি কয়লা, ৭০৯০ ঘনফুট পাথর, ২৩০ ঘনফুট বালু, ৩৮২টি মোবাইল, ১১,৯০০ পিস মোবাইলের ডিসপ্লে, ৭০০৮১টি চশমা, ৫৩৯৮৮ কেজি জিরা, ২০৭২৩ কেজি চিনি, ৯৯৬১ প্যাকেট বিভিন্ন খাদ্যসামগ্রী, ২৩০৯ কেজি পেঁয়াজ, ১৮৭৯ কেজি রসুন, ১৯৪০ কেজি সার, ১৬১৪ প্যাকেট কীটনাশক, ২,০৯,০২১ পিস চকোলেট, ১১টি কষ্টিপাথরের মূর্তি, একটি বেলে পাথরের মূর্তি, ৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৪২টি ট্রাক্টর/চাঁদের গাড়ি, ১৭টি পিকআপ, তিনটি প্রাইভেট কার/বাস, দুটি ট্রলি/মাইক্রোবাস, ২০টি সিএনজি/ইজিবাইক, ৪১টি মোটরসাইকেল এবং ২২টি বাইসাইকেল/ভ্যান। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ০১টি এসএমজি, ০১টি বিদেশি/দেশীয় পিস্তল, ১৩টি ম্যাগাজিন, ৩৫ রাউন্ড গোলাবারুদ, ০২টি মাইন এবং ০৩টি অন্যান্য অস্ত্র। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
