ঢাকা আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের ৩১তম সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গত ৮ এপ্রিল ২০২৬ আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের কার্য-নির্বাহী কমিটির ৩১তম সভা ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপোর্ট ফোরাম নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক মো. আতিক উল্লাহ সিদ্দীক, ট্রেজারার মোহাম্মদ ইমরান, ফোরাম নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এ. এম মোরশেদ হোসেইন, লে. কর্নেল মো. রুহুল আমীন (অব.), অধ্যাপক আবু জায়েদ মোহাম্মদ, আহমদ আহসানুল মুনির, সালাউদ্দীন আহমেদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল মিরান হামিদুর রহমান (অব.), আবু মাসুদ ও সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক ফিরোজ আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. এম এহ্ছানুর রহমান। সাপোর্ট ফোরামের দপ্তর থেকে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর মো. মোখলেছুজ্জামান এবং সহ. প্রশাসনিক কর্মকর্তা সাগিনা সাবরিনও।
সভায় সাপোর্ট ফোরামের ব্যাংক সিগনেটরি পরিবর্তন, ফোরামের নীতিমালা ও ফান্ড পরিচালনা, ফোরামের ওয়েবসাইট রি-ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ও অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রসঙ্গে আলোচনা হয়। এ ছাড়াও সাপোর্ট ফোরাম থেকে বিগত যে কার্যক্রম করা হয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হয়। যেমন- দুস্থ অসহায় পরিবারকে কম্বল প্রদান, পবিত্র মাহে রমজানে ৫০০ রোজাদারকে ইফতার করানো, ছাগল ও হাঁস-মুরগি বিতরণ, খাদ্যের আকারে আর্থিক সাহায্য প্রদান, সেলাই মেশিন বিতরণ, অটোরিকশার ব্যাটারি ক্রয়ে আংশিক সাহায্য প্রদান ইত্যাদি। সভায় সভাপতি আরও বেশি বিভিন্ন মানবিক কার্যাবলী গ্রহণ এবং এজন্য আরও বেশি সদস্য সংগ্রহে সকলকে স¦চেষ্ট থাকার আহ্বান জানান এবং এ সকল মানবহিতৈষী-কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
