বৈশাখে মেট্রো শাহবাগ আংশিক ও ঢাবি স্টেশন পুরো সময় বন্ধ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার শাহবাগ স্টেশন আংশিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকছে। সোমবার এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে।’ এ কারণে যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে তারা।