ঢাকা বিশ্ববিদ্যালয় ও এসসিএসআইও-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ এবং চীনের মধ্যে কৌশলগত সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চায়নিজ একাডেমি অফ সায়েন্সেস-এর সাউথ চায়না সি ইনস্টিটিউট অফ ওশেনোলজি’র (এসসিএসআইও) মধ্যে গত রোববার চীনের এসসিএসআইও-এর নানশা ক্যাম্পাসে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং সাউথ চায়না সি ইনস্টিটিউট অফ ওশেনোলজি’র মহাপরিচালক অধ্যাপক চাওলুন লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
