শিক্ষাবিদ মোসলেম আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রখ্যাত শিক্ষাবিদ বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যক্ষ মো. মোসলেম আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং অধ্যক্ষ মো. মোসলেম আলী মেমোরিয়াল ট্রাস্ট-এর যৌথ আয়োজনে আগামী ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, বিকাল ৩.৩০ মিনিটে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব জনাব মো. সাদেকুল ইসলাম। অধ্যাপক মো. মোসলেম আলীর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মুস্তাফিজুর রহমান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি