হাসপাতালের সামনেই গাড়িচাপায় প্রাণ গেল বৃদ্ধার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে গতকাল বৃহস্পতিবার ভোরে একটি প্রাইভেট কারের চাপায় এক বৃদ্ধা (৭০) নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, ভোর ৪টার দিকে রোগী নিয়ে গাড়িটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ঢুকছিল। গাড়িটির চাপায় গুরুতর আহত ওই বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর তিনি মারা যান। পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।
