হোটেল সোনারগাঁওয়ে ‘ক্লিন অ্যাজ ইউ গো’ উদ্বোধন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় তাদের পরিবেশ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে ‘ক্লিন অ্যাজ ইউ গো’ শীর্ষক একটি বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। হোটেলের হাউজকিপিং বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য হলো- একটি পরিষ্কার, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পাশাপাশি ব্র্যান্ড ইমেজকে আরও শক্তিশালী করা।

এই উদ্যোগটি মাসিক ভিত্তিতে নিয়মিতভাবে পরিচালিত হবে। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় হোটেলের লোডিং ডক এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন হোটেলের জেনারেল ম্যানেজার ও এক্সিকিউটিভ কমিটির সদস্যরা।

উদ্যোগের মাধ্যমে হোটেল কর্তৃপক্ষ শুধু অভ্যন্তরীণ পরিবেশ নয়, পার্শ্ববর্তী এলাকাকেও পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশক নিধন বিশেষ দল এ কার্যক্রমে সহযোগিতা করে। এই আয়োজনের মাধ্যমে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এবং সচেতনতা বাড়াতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়।

‘টুগেদার উই ক্যান চেঞ্জ’- এই প্রতিশ্রুতি ধারণ করে প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা সবার সম্মিলিত অংশগ্রহণে একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে।