আরসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হলেন হাসেন আলী
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসেন আলী। সভাপতি পদে ‘খ’ প্যানেলের প্রার্থী ছিলেন তিনি। ‘হরিণ’ প্রতীক নিয়ে তিনি ১,০৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ক’ প্যানেলের প্রার্থী খন্দকার মিজানুর রহমান ‘ক্রিকেট ব্যাট’ প্রতীকে ১,০২৬ ভোট পেয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর গত শনিবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।
ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার আরিফ হোসেন জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ২,৯০০ জন। এর মধ্যে ২,৪৩৪ জন ভোট দিয়েছেন। ভোটে ১১টি পদে জয় পেয়েছে ‘ক’ প্যানেল,আর ‘খ’ প্যানেল জিতেছে ১০টি পদে। ঘোষিত ফলাফল অনুযায়ী- সিনিয়র সহ-সভাপতি পদে ‘ক’ প্যানেলের প্রার্থী শামসুর রহমান শান্তনু ‘ঘুড়ি’ প্রতীকে ১,১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ‘চশমা’ প্রতীকে ১,০৭৫ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ‘খ’ প্যানেলের প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ।
পরিচালনা পর্ষদের ১৮টি পরিচালক পদের মধ্যে ‘ক’ প্যানেল থেকে নির্বাচিত ১০ জন পরিচালক হলেন- রেজাউল করিম, শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান, মো. কামরুজ্জামান, রুহুল আমীন, ফরহাদ হোসেন এবং মোবাশ্বের আলী।
