বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের কৃতী সন্তানদের সংবর্ধনা প্রদান
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঢাকা সেনানিবাসস্থ প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে প্রশাসনিক আওতাধীন বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে কর্মরত বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণের সন্তানদের মধ্যে এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের ঢাকা সেনানিবাসস্থ শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫৮ জন কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রেস্ট ও প্রাইজবন্ড বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের মহাপরিচালক নেছার আহমেদ খান, পরিচালক মো. কামরুল ইসলাম ভূইয়া, পরিচালক, মো. আল ইমরান এবং বাহিনী সদর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে নিয়োজিত সব পর্যায়ের বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, কৃতী ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
