টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
জেলার ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন। আহতদের কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইলের হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার গোপালপুর উপজেলার আতিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার মজনু মিয়া (৪৩)।
ঘাটাইল থানার এসআই নাজিম উদ্দিন জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় ঘটনাস্থলে এক জন ও আহত অন্য একজনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
