বিএমইউতে শিশু-কিশোর মানসিক স্বাস্থ্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সেবার মান উন্নয়নে Child and Adolescent Mental Health (CAMH) Service Action Plan Dissemination Workshop শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি-র সাইকিয়াট্রি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের ও বিদেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবী ও সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, সেবার মানোন্নয়ন এবং জাতীয় পর্যায়ে কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়ন। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেন, শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যকে এখন আর উপেক্ষা করার সুযোগ নেই। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সক্ষম হিসেবে গড়ে তুলতে হলে তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, বর্তমানে শিশু-কিশোরদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যার হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলাসহ স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা অত্যন্ত জরুরি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
