ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজের প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর চায়না স্টাডিজের উদ্যোগে ‘বাংলা ভাষা ও সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্ক’ বিষয়ে ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার সেন্টারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, চীনের ২জন শিক্ষার্থী এই বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। সনদপত্র প্রাপ্ত ২জন শিক্ষার্থী হলেন- হুয়াং মিংগাইন (Huang Mingyang) ও জিয়ং জিতিং (Xiong Ziting)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চীনা শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। সেন্টার ফর চায়না স্টাডিজের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ড. লি হোম (Dr. Li Hongmei)-এর সভাপতিত্বে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন (Dr. Liu Yuyin) এবং কোর্সের প্রশিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এমএ কাউসার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওবায়দুল হক বক্তব্য রাখেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা স্বাগত বক্তব্য দেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি