ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৯ মামলা

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৩৯৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গত রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ৯৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে।