আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই
বললেন নজরুল ইসলাম
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, কেউ রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়ালে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। গতকাল শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, দেশের আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই। কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে বিএনপি নয়, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। নজরুল ইসলাম খান আরও বলেন, পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কখনোই জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। তাই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই।
