ড. মো. আনোয়ারুল ইসলামকে চেয়ারম্যান ও একেএম নুরুল আলমকে মহাসচিব করে বেলিডের কমিটি গঠিত

প্রকাশ : ০৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা গত শুক্রবার ঢাকার ধানমন্ডিস্থ উইমেনস ভলান্টারি অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে বিগত সাধারণ সভার কার্যবিবরণী, গত পরিষদের কার্য ও অর্থ প্রতিবেদন এবং বাজেট প্রস্তাবনা উপস্থাপিত হয়। অনুষ্ঠানে মুক্ত আলোচনা শেষে বিগত সাধারণ সভার কার্যবিবরণীসহ সব প্রতিবেদন ও বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়। সাধারণ সভার ২য় পর্বে আব্দুল মতিনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন বেলিড নির্বাহী পরিষদ ২০২৬-২৭ নির্বাচন পরিচালনা করেন। বেলিডের বিভিন্ন সদস্যদের কাছ থেকে প্রাপ্ত মনোনায়ন ও সমর্থনের ভিত্তিতে নতুন কমিটি নির্বাচন করা হয়। এই কমিটির সদস্যরা হলেন- ড. মো. আনোয়ারুল ইসলাম, চেয়ারম্যান, ড. বিলকিস বেগম, হাজেরা রহমান, শশাংক কুমার সিংহ, ভাইস চেয়ারম্যান, একেএম, নুরুল আলম (অপু), মহাসচিব, মো. ফজলুল করিম প্রমুখ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি