ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

হায়ার অ্যাডুকেশন অ্যাকসেলারেশন ট্রান্সফরমেশন প্রজেক্ট এবং ইউএটিএফএস-এর যৌথ উদ্যোগে Financial Management for Dhaka University HEAT Sub-Project’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন। হিট-সাব প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম এবং হিট প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. খোরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জাবেদ আলম মৃধা। উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ টি সাব-প্রজেক্টের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ‘ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’ বিষয়ক এই প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
