আন্তর্জাতিক ক্বিরআত প্রতিযোগিতায় বাংলাদেশের কৃতিত্ব
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

১১তম তুরস্ক আন্তর্জাতিক ক্বিরআত প্রতিযোগিতা ২০২৬-এ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাছাইকৃত বাংলাদেশের ক্বারি হাফেজ ওসমান গনি সম্মানজনক দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এই গৌরবময় সাফল্য উপলক্ষে গত শুক্রবার, বৃষ্টিভেজা সকালে ঢাকার লালবাগস্থ মা’হাদুল ক্বিরাত বাংলাদেশে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্বারি ওসমান গনির হিফজের ওস্তাদ, অসংখ্য হাফেজ গড়ার কারিগর শায়খ নেছার আহমেদ আন-নাসিরী; তার ক্বিরআতের ওস্তাদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি শায়খ আহমদ বিন ইউসুফ আল-আযহারি; এবং ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ অন্যান্য সম্মানিত অতিথিরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
