দেশে মেগা প্রকল্পের নামে যেন মেগা ডাকাতি না হয় : সারজিস

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকারের প্রতি আহ্বান করবো, বাংলাদেশে যেন আগামীতে মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়।

গতকাল রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, গত ১৬-১৭ বছরের ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে প্রায় ১১ লাখ কোটি টাকা। যা দিয়ে ৩৫-৪০টি পদ্মা সেতু নিমেষেই বানানো যেতো। হাসিনা নির্লজ্জভাবে বলেছে তার পিয়নেরই প্রায় ৪০০ কোটি টাকা আছে। তার ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের শুধু লন্ডনে বাড়ি ৩৬০টি। মৃত্যুর পর তার প্রতি বাড়িতে একটি করে হাড় রাখলেও অনেক বাড়ি বেঁচে যাবে।