ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ডিইউকিউএস ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পিকিউআরইসি প্রেজেন্টস ডিইউকিউএস ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট ২.০ প্রতিযোগিতায় ‘ওয়ারকোয়েস্ট’ (Warquest) সেগমেন্টে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দল ‘ACC Nimrod’ চ্যাম্পিয়ন হয়েছে। এই বিভাগে বিসিআইসি কলেজের দল ‘Error 404’ রানার্স-আপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘Intifada’ তৃতীয় স্থান অর্জন করেছে। ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) তিন দিনব্যাপী এই কুইজ ফেস্ট আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম গতকাল ০৩ মে ২০২৬ রোববার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (CID)-এর প্রধান মোসলেহ উদ্দিন আহমেদ, কুইজ সোসাইটির মডারেটর সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সারসহ সোসাইটির নেতারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি