বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, পটুয়াখালীর সদর থানাধীন চৌরাস্তা সংলগ্ন এলাকায় গত শনিবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশে বহনকৃত প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ২৯ হাজার ৬০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। এ সময় সিগারেটের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
